SottayaNews ;-কালিয়াচক দুই নং ব্লকের বাঙ্গীটোলা গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট গ্রামের 300 বছরের শিবরাত্রির মেলা বন্ধ বন্ধ হয়ে গেলো ।অনুমোদন দিলো না মোথাবাড়ি থানার পুলিশ । ফলে গোঁসাইহাট বাঙ্গীটোলা সহ 8/10 টি গ্রামের র মানুষের মনে পুলিশের বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়েছে ।
গোসাইহাট শিবমন্দিরের সেবায়ত এই ঘটনায় মোথাবাড়ি থানার পুলিশের বিরুদ্ধে পুলিশ সুপার বিডিও ও স্হানীয় পঞ্চায়েত প্রধান কে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছে । যদিও মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই এই মুহুর্তে আমার পক্ষে কোন মেলা ও মাইক বাজানোর কোনো অনোমতি লিখিত ভাবে দেওয়া সম্ভব নয়। গোটা ঘটনায় কালিয়াচক দুই নং ব্লকে বাঙ্গীটোলা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
প্রশ্ন উঠেছে কেন কি কারনে অমৃতির শিব মন্দির কর্তৃপক্ষ মেলার অনুমোদন পেলেও গোসাইহাট শিবমন্দিরের মেলা আটকে দিলো পুলিশ ?? ঘটনার বিবরণে জানা গেছে কালিয়াচক 2 নম্বর ব্লকের বাঙ্গীটোলাা গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট গ্রামে শ্রী শ্রী হংসনাথ জিও মহাদেব ও শিব মন্দির রয়েছে। এই মন্দির কে কেন্দ্র করে প্রতিবছর শিবরাত্রির সময় এ জেলা এবং জেলার বাইরে থেকে অগণিত ভক্ত শিব লিঙ্গে জল ঢালতে আসে । এই উপলক্ষে মন্দির প্রাঙ্গণে গত শতাধিক বছর হইতে মেলা বসে ।
এই মেলায় বিভিন্ন লোকগীতি গান হয় কত শতাধিক বছর থেকে। এই মেলা হয়ে আসছে স্থানীয় মানুষের কাছে এই মেলার গুরুত্ব অপরিসীম ।প্রসঙ্গত উল্লেখ্য মদন গুপ্তের ফুল পঞ্জিকা স্বর্ণাক্ষরে এই মেলার কথা লিপিবদ্ধ আছে। প্রশাসনিক এই সিদ্ধান্তে গোসাইহাট বাংলা এলাকার শিব ভক্তদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকার শিব ভক্তদের দাবি এই মেলা প্রায় শতাধিক বছরের ।

Comments
Post a Comment
Thanks for Comment